Friday, August 30, 2024

বাহানা :: চৈতালী চট্টোপাধ্যায় :: বান্ধবনগর

সমুদ্র পাশে আছে, এই বোধ পরম নিশ্চিন্ত করে রাখে।

হাত-পা গুটিয়ে আমি ঘরের ভিতরে নিদ্রা যাই।

এরপর লেখার কিছুই নেই। তবু নোলক ও আঙুলে চুটকি পরি। যাতে দূর থেকে চকচক করছে দেখে পাঠকেরা কাছে ছুটে আসে।

ওরা তো জানে না সেই কবে জানলা দরজা সব ভেজিয়ে দিয়েছি। বাইরে, খোলশমাত্র পড়ে থাকে



----------------------------------------------------


আশির দশকে আমরা অর্জন করেছি চৈতালী চট্টোপাধ্যায়কে। নারীবাদী মননের বড়ো  বৈশিষ্ট্য হল তীক্ষ্ণ ও প্রত্যয়ময় ব্যঙ্গ, এবং, তার সঙ্গে দীপ্ত আত্মবিশ্বাস। চৈতালী  ‘যোনি বাঁধা আছে চুক্তিমতো’ লিখেও যে কবিতাবইয়ের নাম দিতে পারেন ‘বিরহ নামের মনকেমনগুলি’, সেটাই ধরিয়ে দেয় ‘যৌথ রিকশাভ্রমণের লজ্জা’র কবলে তিনি আছেন, থাকতে চান, আজও।

Saturday, August 24, 2024

সকাল সকাল :: পীযূষ সরকার





আজ সকাল সকাল ঘুম ভেঙেছে বলেই সূর্যের কুমারী আলোয়

 নিজের দীর্ঘ এবং দুরারোগ্য ছায়া দেখতে পেলাম

দেখতে পেলাম শান্ত আকাশ, দয়ালু নীল


পড়ে আছে গতকাল

যেন পাখির ভাঙা ডিম


এখন রাস্তা ফাঁকা, এখন রাস্তা একা

বিবস্ত্র পাগলের মতো শুয়ে আছে


জঙ্গলভর্তি মাথায়...


ফুটে আছে একটি-দুটি লজ্জাবতী ফুল

প্রবন্ধ : ফজলুল করীম

মার্কিন সাম্রাজ্যের সাহিত্যিক ময়নাতদন্ত সাম্য রাইয়ান-এর উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ সমকালীন বাংলা সাহিত্যের এক অত্যন্ত সাহ...