ভাঙন লিখিনি কিছু, শুনি দূরে আজান বেজেছে
আজানে কি ভয় বাজে? শাঁখে বাজে বিপদসঙ্কেত?
দিগন্তের হিংসার দৃশ্য, অপলক আগুনের ছায়া
আঁচড় কেটেছি বলে মাটি থেকে রক্ত ছুটে আসে
এত কিছু হয়, তবু এ পৃথিবী চুপ করে তার
গুনেছে সময়, যেন, সময়ের দায় আছে কিছু।
আমারও বিয়ের কথা ছিল প্রেম বিবাহের দিন
ছিল জোঁক শস্য থেকে শরীরের নোঙর অসীম...
বাতাসে পতপত করছে চাঁদের আলোয় ভাইজান
ভাঙন লিখিনি কিছু, তবু শোনো বেজেছে আজান
বিপদসঙ্কেত শুনি, দেশভাগ, সীমান্তের মতো
তুমি কি আমার কেউ নও? শুধু মানচিত্র এঁকে
কারা যেন চলে গেছে সমুদ্রের গভীর সাগরে।
জীবনে অপর কেউ এসেছিল তবে সুনয়না?
এ বিবাহ ভেঙে গেলে, অন্য কোনও বিবাহ হবে না?

খুব সুন্দর
ReplyDeleteখুব ভালো লেখা।
ReplyDeleteবাহ্। খুব সুন্দর।
ReplyDelete