একজন্মের কথা বলছিলাম তোমাকে।
যখন পাথর ছুঁড়ে সিঁথি রক্তে ভরিয়ে দিয়েছিলে।
হাতে পায়ে কষকষে লোহার বেড়ি পরিয়ে রাখতে।
চুল ধরে টেনে নিয়ে যেতে অন্যের শয্যা থেকে নিজের শয্যায়।
পরের জন্মে পেটে শিক্ষা পড়েছিল, তাই, নান্দনিকভাবে বন্দি করেছ।
যখন খুশি ধর্ষণ করবে বলে স্বামী হয়েছ।
হত্যা করেছ ঘরের মধ্যে চুপ করাতে চেয়ে।
পথেঘাটে খুন করেছ মাংস খাবে বলে।
আরেকজন্মের কথা বলব তোমাকে, যে-জন্মে
তুমি নারী কী পুরুষ,সে কথা অবান্তর হয়ে যাবে

ভীষণ ভালো লাগলো
ReplyDeleteভালো লাগল।
ReplyDeleteভালো লাগলো
ReplyDelete