Monday, September 23, 2024

মূর্তি | নিশীথ ষড়ংগী

টীকা ও টিপ্পনীসহ এক এক মূর্তি ধরে 

ভাঙচুর করতে করতে যাও--

স্থবির, অপ্রচলিত, দূষিত ও প্রতিক্রিয়াশীল।


চারপাশে জড়ো হওয়া,শাসক ও মুৎসুদ্দি বাহিনীর 

চরিত্র-পাথরে গড়া সৌধ, ইমারত 

ঘৃণা-তরবারি দিয়ে,ভাষার পরশু দিয়ে দ্বিখণ্ডিত করো


সন্ধ্যাতারা থেকে অন্য আরও এক শুকতারা অব্দি 

দেখো

তোমার মল্লার নেমে আসে 

ঝকঝকে, দীপ্ত আর আয়তনবান --


ঐ দেখো, রাষ্ট্রনীতির তপ্ত কুটিল আকাশে 

বুরোক্র্যাট মেঘ ফুঁড়ে ওঠে 

হা হা জিভে চেটে খায় তরুণী , প্রকৃতি-শরীরও

মাটি, জল, হাওয়া, রোদ তীক্ষ্ণ দাঁতে কাটে।


মূর্তি ভাঙো, স্বার্থ ভাঙো, মেকি মেধাজীবী


প্রকৃত সারস,তার, চোখের জলের দিকে দৃষ্টি জমিয়ে

তোমার উদ্গত অশ্রু, সংক্ষেপে লুকাও

2 comments:

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...