কিছু পাগলামো
১
তারাদের খাতায় জমা আছে জন্মান্তরের মাতৃঋণ
২
দেবতাকে নমো করলে প্রসাদ দেয় মা
৩
আমাদের দুটি জানলায় চাঁদ জোছনা ছড়ায়, তবু কত অন্ধকার দূুজনার
৪
মৃত্যু সেই জমাটকৃষ্ণ ঈশ্বর , যার পায়ের কাছে নির্দ্ধিধায় রাখি সমস্ত সঞ্চয়
৫
ছৌ নাচছে সকলেই, মুখোশটুকু দৃশ্যমান অল্পের

No comments:
Post a Comment