Tuesday, September 17, 2024

বিনয় মজুমদার :: বাংলা কবিতার ধ্রুপদি আশ্রয়

আর অন্ধকার নয়, আর নয় অবাঞ্ছিত ছায়া। 

উন্মুক্ত স্বস্থানে স্থিত, বৃক্ষাবলি অধিক সংখ্যায়

ফুল, ফল পেয়ে থাকে, ফসলের উপচার পায়। 

এবার উন্মাদ হবো, অবশেষে উন্মত্ত নখরে

খুলে নেবো পলাতকা পরিটির ঠিকানা, দরজা। 

ইলোরার চিত্রাবলি, হরিণের মাংসের মতোন 

বিলম্বিত ব্যবহার পাবো আমি জিহ্বায়, জগতে, 

এরূপ বিরহী ভয় যথার্থই হয়েছে আমার।

তবে তুমি গুহাচিত্র, নিঃসন্দেহে দীর্ঘায়ু, সফল।

আর অন্ধকার নয়, আর নয় অবাঞ্ছিত ছায়া। 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...