Monday, September 23, 2024

তোমাকে জাগতে হবে | ঋদ্ধি পান

রাস্তার বুকে আঁকা আছে

গোপন দাবানল

চারিদিকে থিকথিক করছে পা

এবং হাতের আগুন

তোমাকে শেখার দিন

তোমাকে শেখানোর দিনক্ষণ

আজও ভুলি না

বারুদের গন্ধে মরে যাচ্ছে

গোটা খাতা,

খাতার কালিতে ডুবছে

শহর ও শহরতলি।

একটি নারীর জন্মদিনে

যেদিন সকলে আলো জ্বালবে

উৎসব ঝলসে উঠবে,

পৃথিবীর মোহমুক্তির পথ সেই দিন থেকে

হবে আঁকা

দুটি হাতের মেহেন্দির কারুকাজ

চোখের রক্তের থেকেও গাঢ়

কি প্রবল আর্তনাদ!

ভুলতে পারিনি যেদিন সে প্রত্যেকদিন

আমাকে ছেড়ে চলে যায়! 

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...