Monday, September 23, 2024

ছোট বোন, বড়ো বোন, ধর্ষিতা বোন | শমিত মণ্ডল


জেগে আছে নদী আর জেগে আছে ব্যথিত মানুষ।

আমাদের জনপদ সেও তো ব্যথিত!  

অন্ধকারে জ্বেলেছে যে মোমবাতি সে তো ছোটবোন, 

থাকে দরমার ছোটো ঘরে, মাথায় টালির চাল 

টালা কিংবা টালিগঞ্জ অথবা মালদা।

অন্ধকারে অন্য মেয়ে, সেও আজ মোমবাতি হাতে 

বড়ো বোন, থাকে পাকা ঘরে, টালা, কিংবা টালিগঞ্জ 

অথবা মালদা... সকলের চোখে সকালে যে নদী 

ছিল এখন বিকেলে সব আগুনের রাঙা নদী...


আগুনের নদী জেগে আছে, জেগে আছে 

মিছিলের শ'য়ে শ'য়ে ক্রোধিত মানুষ 


ধর্ষিতা বোনটি তার হাতটি নাড়ালো।

1 comment:

  1. সময়ের নিরিখে ভীষণ ভালো কবিতা

    ReplyDelete

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...