Friday, February 27, 2026

 



প্রেম প্রস্তাব


গলা থেকে তুলে আনো স্বর

চিৎকার — তোমার প্রিয়

আর কিছুক্ষণ, এরপর আগুন ঘেরা নাচ

উৎসব শুরু 


বলির আগে কিছুটা ঝালিয়ে নিচ্ছো আর কি




চৌকাঠ 


জামরুল ছায়ার তলায় বসলে

কবিতা আসে 


চৌকাঠ —

পেরোলেই মিথ্যে জন্মান্তর, বহিরাগত জীবন




 ওম 


পৌষ —

বিগ্রহদেবতার গায়ে জড়ানো শাল




এভাবেই


গ্রামের গির্জায় এখনও ঘন্টা পড়া বাকি 

রুটির সাথে সামান্য মদ — 

না, ভূত ভগবান বলে নয় 

খেতে ভালো লাগে।

বছরে তো দুটো একটি দিন 

শুধু দুটো একটা দিন কিছু গান 

দুটো একটা দিন একটু আহ্লাদ

বেশি হলেও, ক্ষতি নেই 


গিটারে কর্ড তুলে দারুণ সুরে সুরে 

শীতকাল কী গাঢ়


আমাদের চুম্বনদৃশ্য —

এভাবেই আরও দশক বছর পেরিয়ে যাক।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : মৃণালেন্দু দাশ

বিশ্বস্ত কিছু কথার পাশে     চড়ুই বাসা বাঁধছিল অনেকটা পূজার ডালার ছোট্ট ঝুড়ির মতো  উঠোন বাগানের টগর গাছের চার ডালের পাতায় ঘেরা মাঝের সুরক্...