ডাহুকী
আত্মার গভীর স্রোত, দুঃখের মুখাবয়ব এক
ম্লান চাঁদের নিচে কুকুরের গলায় চাপা কম্পন
পুরোনো একেকটি চেষ্টা— পেন্সিলের ডগা থেকে
ডাহুকির ছায়া গলে পড়ে রাতের বাতাসে
চাওয়াহীন দেখায় ঢেকে যায় চাঁদ ধীরে ধীরে
কুয়াশার লেন
বেহালার কাঁপা সুর থেমে যায় ব্যাখ্যার দেয়ালে;
জলের ছিটে— যে নৌকো পেরিয়ে যাচ্ছে নদী
এক অদ্ভুত টান জমে জীবন থেকে করোটি অবধি
দুধসাদা কুয়াশার লেনে সে এক বালিহাঁসের ডাক
শোনা যায় দূর থেকে...

No comments:
Post a Comment