Thursday, September 24, 2026

গুচ্ছ কবিতা : হেলাল ফরহাদ


 

করাতকল


১.

আমাদের একটা মর্গ আছে মর্গ


যে মর্গে আমরা নিজেদের


জীবিত দেখতে পাই।




২.

একটা করাতকল


তার ভেতরে বিধ্বংসী হরেক দাঁত—


মাংসের খোঁজে শরীর চিবুতে চিবুতে


একদিন জীবন্ত হয়ে যায়।




৩.

জলের জীবন আমাদের 


জল ফুরিয়ে গেলে


জ্বালিয়ে রাখি চিতা...





সভ্যতা


আমি সভ্যতার করতলে 


ওষ্ঠ আঙুল রেখে দেখেছি


কৃষকেরা নয়— আমাকে বিনষ্ট করেছে


ধারালো দাঁতের ইঁদুরেরা! 





বক



জলের কিনারে বসে থাকা


বকের ছল



দৃষ্টি যার জলে



মাছেদের প্রাণ যায়


সরস বকের ছোবলে!

1 comment:

  1. প্রতিটি কবিতাই খুব তীক্ষ্ণ, চিন্তাজাগানিয়া এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ। চিত্রকল্পগুলোর বুনন চমৎকার!

    ReplyDelete

গুচ্ছ কবিতা : সব্যসাচী ভট্টাচার্য্য

  সা রে গা মা পা  এই শহরে আলগা ধোঁয়ার আড়াল থেকে উঁকি দেয় সার্কাস উৎসব, পাখির পায়ে ছোট্ট একটা সুতো, গোধূলি সন্ধ্যায় নিহত সন্তানের মতন দেখায় ত...