Tuesday, September 29, 2026

গুচ্ছ কবিতা : অরিন্দম রায়

 



 

আদর


চপার হাতে 

আমাকে 

টুকরো টুকরো করলে!

না না

তোমার হাতে ছিল কিচেন নাইফ 

আর সে কী সূক্ষ্ম তোমার হাতের কাজ!

আবার কবে মারবে গো আমায়?


বলুন ধর্মাবতার 

অতি বড়ো মনখারাপ!

তার কাছে হেরে যাই রোজ 

বেঁচে থাকা সোজা নয় জানি 

মরে যাওয়া অতই সহজ? 





কুটো


ভেবেছি মুঠোয় নেব তোকে

হাত মুঠো করে হাওয়া 

যেভাবে ধরতে যায় 

জলে ডুবে মরতে বসা লোকে!

ধরা টরা দূরস্থান— আমি 

চোরাস্রোতে ভেসে গেছি চোখের পলকে  





সে


লেখার কোনো দাবি নেই 

সে শুধু আমার পাশে 

বসে থাকতে চায় 

নানা কাজে ব্যস্ত আমি 

তাকে বলি— 'আজ নয়, কাল এসো

একসঙ্গে ভাত খাবো, দুপুরে ঘুমোবো

বিছানায়, তারপর তোমাকে নিয়ে ঘুরতে 

যাবো পাড়ার এ মাথা ও মাথা! 

কাঠবাদামের পাতা কুড়োব পড়ন্ত বিকেলে'

লেখা জানে পুরোটাই স্তোক বাক্য, বানানো যত কথা। 

বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে 

দিনের পরে দিন চলে যায় 

লেখার কোনো দাবি নেই 

সে শুধু আমার পাশে বসে থাকতে চায় 

তাকে বলি— ' আমার তো ঘর নেই!

তুমি এলে রাখব কোথায়?' 





টক্সিক 


মরে যাবো, সত্যি সত্যি মরে‌ যাবো 

যদিও তোমার তাতে বাল ছেঁড়া যায়!

সফল প্রেমের গল্প লীলাময়ী তুমি জানো 

বিছানায় সার্থকতা পায়!

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : পিয়াংকী

সিরিজ - নক্ষত্রবিদ্যা অথবা বিলম্বিত কিছু     (১) On what energy  do I believe ?  সম্প্রচারিত বলে কিছু নেই নির্বাক এ' নাভি ধনুক ছুঁয়েছে ব...