Tuesday, September 15, 2026

গুচ্ছ কবিতা : কৌশিক বাছাড়

 



ক্ষতলিপি


১

পুঁজ

রক্ত দিয়ে বানানো এই ক্ষত


নার্স দেখলেই জন্মগ্ৰহণ চায়




২

পেরেক ও 

কাঠের বনিবনা

বসে থাকা 

হুবহু 

মুখস্ত বলছে




৩

ফেরার সময় বোঝা যায় 

সঙ্গমে কত সুখ

আর কত ব্যাথা 


ধীরেসুস্থে উঠে আসতে বলছ 

অথচ রক্ত শুকিয়ে 

মরচে পড়ে গেছে




৪

ক্ষত লুকোনোর অভিপ্রায়ে

আয়না 

নিজের মুখোমুখি দাঁড়াল না


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা : সব্যসাচী ভট্টাচার্য্য

  সা রে গা মা পা  এই শহরে আলগা ধোঁয়ার আড়াল থেকে উঁকি দেয় সার্কাস উৎসব, পাখির পায়ে ছোট্ট একটা সুতো, গোধূলি সন্ধ্যায় নিহত সন্তানের মতন দেখায় ত...