Thursday, October 8, 2026

গুচ্ছ কবিতা : আরণ্যক দাস

 



দৃষ্টি (সিরিজ কবিতা)



দৃষ্টি ৬


মনে পড়ে

যাকে দেখেছিলাম বহু শতাব্দী আগে,

ছড়িয়ে মুক্তা, সহজ করেছিলো বাঁচা




দৃষ্টি ৭


আলোর তলে বিপ্লবীরা সর্বসম্মুখে খাচ্ছে চুমু 


কুদৃশ্য থেকে নজর ঘোরাতেই 

সন্তানের হাতে ফোন তুলে দেই!




দৃষ্টি ৮


আমরা বাচ্চা থেকে বড় হতে হতে 

নিজ সম্মান সম্পর্কে সচেতন হই, 

ছোট বড় বোধের মাথায় বন্দুক রেখে আমিত্ব—কে এগিয়ে দেই


মনে করাই 

"ক্ষুদ্র আমি তুচ্ছ নই"




দৃষ্টি ৯


পরিচিতরা স্বাভাবিকভাবেই অপরিচিত হয়ে যান,

আমি চতুর্দিকে হাত চালাই। ছেলেবেলাটা আমার হঠাৎ উবে গেল কই?


দেখি,

স্কুল দেওয়ালের রং ছুটে গেছে। ছুটেছে কুলিকের জল 

আমাদেরই মতো।




দৃষ্টি ১০


এখন কেবল 

নিবিড় অন্ধকারের গায়ে সাজিয়ে তুলি 

এক একটা বিনাশের সাথে প্রেম ভালোবাসার ছবি।


2 comments:

গুচ্ছ কবিতা : পিয়াংকী

সিরিজ - নক্ষত্রবিদ্যা অথবা বিলম্বিত কিছু     (১) On what energy  do I believe ?  সম্প্রচারিত বলে কিছু নেই নির্বাক এ' নাভি ধনুক ছুঁয়েছে ব...