Monday, September 23, 2024

স্থগিত | প্রিয়াঙ্কা চৌধুরী

আমার সমস্ত লেখা, আমার সমস্ত না-লেখায় 

কেন যে বিষাদ আসে অগ্রণী ভূমিকা নিয়ে শুধু 

শূন্যতার উৎস খুঁজে হয়রান হয়ে গেছি কবে! 

তবুও সময়হীন এক মুহূর্ত শিরার ভিতর 

চিন্তাশূন্য হয়ে পড়ে মস্তিষ্ক। ধ্যান বলি তাকে 

শোক নেই। অশ্রু নেই। শ্রম নেই। অনুতাপ নেই 

পাথর সারাজীবন যত্রতত্র জমিয়েছি যত 

বিবিধ সম্পর্ক ঘিরে। নানাবিধ উদ্বেগে, উত্তাপে 

সমস্ত স্থগিত রেখে অহো, এই অনাকাঙ্ক্ষা ভোর 

তোমার কাছেই এসে অনুগত হাতটুকু পাতি...

1 comment:

প্রবন্ধ : ফজলুল করীম

মার্কিন সাম্রাজ্যের সাহিত্যিক ময়নাতদন্ত সাম্য রাইয়ান-এর উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ সমকালীন বাংলা সাহিত্যের এক অত্যন্ত সাহ...