Wednesday, April 8, 2026

গুচ্ছ কবিতা : অনিন্দ্য সরকার

 


স্মৃতি


সারাদিনের যেটুকু পাওয়া

যেটুকু ভাঙাগড়া, ক্ষয়


তুমি ভাবছো সব জমছে.. 


স্মৃতি নয়। দিনান্তের অপচয়। 





ভালোবাসা


আমি এতো যে ভালোবেসেছি

তবুও কি পাবো না তাকে? 


ঈশ্বর তো চাইনি... 


শুধুমাত্র চেয়েছি তোমাকে।





জীবন


সারাদিন শুধু একা একা চলা

সারাদিন শূন্যের মতো স্থির


আগলে রাখার কেউ নেই... 


এ জীবন নির্জন মুসাফির।





ঈশ্বর


কেন বলো তুমি ভীষণ একা? 

কেন বলো কেউ নেই কাছে? 


মুখ ফিরিয়ে দেখো... 


তোমার পাশে ঈশ্বর বসে আছে।





মরণ 


আমার জীবন নদীর ওপারে

ভেসে আসে কোন সুর


তরঙ্গ ওঠে প্রাণে... 


মরণ, তুমি অনেক দূর।

No comments:

Post a Comment

প্রবন্ধ : ফজলুল করীম

মার্কিন সাম্রাজ্যের সাহিত্যিক ময়নাতদন্ত সাম্য রাইয়ান-এর উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ সমকালীন বাংলা সাহিত্যের এক অত্যন্ত সাহ...